শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদুল আলম সদু
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কমিটির সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা শহীদুল আলম সদু (৫৮) গতকাল বৃহস্পতিবার ভোরে যশোর দড়াটানা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। দড়াটানা মসজিদে জানাজা শেষে বাদ আসর যশোর সদর উপজেলার কাশিমপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
হাবিবুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (৬৭) গতকাল ৩ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।