শো ক
মনজুর উল আলম
সাবেক যুগ্ম সচিব এ এফ এম মনজুর উল আলম গত ২৮ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গত শুক্রবার বাদ জুমা জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে ৬ ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব তাঁর নিজ বাসভবন ৪১ ইস্কাটন গার্ডেনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
নাজমা বানু
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব হায়দার আলী সরদারের স্ত্রী নাজমা বানু (৬৬) গত শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমা স্বামী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক।