শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম উম্মে তাহেরা
সাবেক জাতীয় পরিষদ সদস্য মরহুম আলহাজ মো. সফর আলী মিয়ার স্ত্রী আলহাজ বেগম উম্মে তাহেরা (৮০) দীর্ঘদিন রোগভোগের পর গতকাল শুক্রবার ভোর রাত চারটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁকে আড়াইহাজারে তাঁর স্বামীর কবরের পাশে দাফন করা হয়েছে। মরহুমার কুলখানি আগামী সোমবার বাদ আসর মরহুমার বাসভবন বাট-ভিলা, ৯২-৯৩ কলাবাগান দ্বিতীয় লেন, ঢাকা-১২০৫-এ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

পিয়া ফার্নান্দেজ
দিনাজপুর সেন্ট যোসেফস স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ সিস্টার পিয়া ফার্নান্দেজ (১০০) গত বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টায় তাঁর মরদেহ শহরের কসবা এলাকায় সেন্ট পোল গির্জায় নেওয়া হয়। সেখানে যথাযথ ধর্মীয় প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের পর পাশের কবরস্থানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। দিনাজপুর অফিস