শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ মোস্তাক আলী
মুক্তিযোদ্ধা সৈয়দ মোস্তাক আলী (৬৩) গত শনিবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। শনিবার রাতে কল্যাণপুরের ১ নম্বর রোড জামে মসজিদে এশার নামাজের পর জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

মোশারেফ হোসেন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন (৬০) গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।

সাবেরা বেগম
বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি সাবেরা বেগম (৫৭) গত শনিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রূপনগর জামে মসজিদে জানাজা শেষে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী শোক প্রকাশ করেছেন। আগামী বুধবার বাদ আসর রূপনগর কলেজে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

মোহাতাজউদ্দিন মিয়া
বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচারের সাবেক পরিচালক মোহাতাজউদ্দিন মিয়া (৮২) ৩ ডিসেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ চাঁপাইনবাবগঞ্জের শ্যামপুর গ্রামে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।