শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুন নূর চৌধুরী
ভাষাসৈনিক ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুন নূর চৌধুরী (৮৩) গত রোববার রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁকে দিরাই পৌর এলাকার মজলিশপুর কবরস্থানে দাফন করা হয়। তাঁর গ্রামের বাড়ি দিরাই পৌর এলাকার ভরারগাঁও গ্রামে। দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি