শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বি এম আ. মালেক
রাজধানীর জুরাইনের দোলাইরপাড় নিবাসী এ বি এম আ. মালেক (৬০) গত সোমবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কাল শুক্রবার বাদ আসর নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
রমজান আলী বিশ্বাস
ঘাতক দালাল নির্মূল কমিটি পাবনার ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক রমজান আলী বিশ্বাস গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার গ্রামের বাড়ি ছলিমপুরের জগন্নাথপুর গ্রামে প্রথম জানাজা ও শহরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি