শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধ্রুবজ্যোতি চৌধুরী
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক পরিচালক ধ্রুবজ্যোতি চৌধুরী (৬৪) গত মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ২৫ অক্টোবর রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হবে। বিজ্ঞপ্তি।

বিবেকানন্দ চক্রবর্তী
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিবেকানন্দ চক্রবর্তী (৫৭) গত বৃহস্পতিবার মধ্যরাতে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে মৃতুবরণ করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।