শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাবেয়া আলম

অনুরঞ্জক ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রাবেয়া আলম (৮০) গত ৮ ডিসেম্বর হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।

অধ্যাপক মুসা আনসারী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক সভাপতি ও বাংলা একাডেমির আজীবন সদস্য ফেলো গবেষক অধ্যাপক মোহাম্মদ মুসা আনসারী (৯১) গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন পারকিনসন ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আগামীকাল শনিবার বিকেল চারটায় মরহুমের উত্তরার বাসায় (বাসা-৫৪, রোড-১২, সেক্টর-১০) তাঁর কুলখানির আয়োজন করা হয়েছে। এতে সবাইকে শরিক হতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।