শো ক
জমিলা খাতুন
সাভার বিএনপির সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজি মো. জামালউদ্দিন সরকারের মা জমিলা খাতুন (১০২) গতকাল শুক্রবার ভোররাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পূর্বহাটি ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। আগামী মঙ্গলবার বাদ আসর পূর্বহাটি ঈদগাহ মাঠে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
মীর শাহাদাৎ হোসেন
দৈনিক কালের কণ্ঠ-এর প্রতিবেদক এস এম আজাদের বাবা মীর শাহাদাৎ হোসেন ওরফে নসু মিয়া (৭৫) গতকাল শুক্রবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকাসানু গ্রামের মিয়াবাড়িতে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলেই মানিকাসানু জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।