শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াহেদুর জামান
ব্রাদার্স ইউনিয়ন লি. ক্লাবের সাবেক ক্রিকেট খেলোয়াড় ওয়াহেদুর জামান (৫৮) গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে নিজ বাসভবনে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

আমিনা বেগম
হূদেরাগ বিশেষজ্ঞ ও পোস্টগ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. রাকিবুল ইসলাম লিটুর মা ও মরহুম আনছার আলী মালিথার স্ত্রী চুয়াডাঙ্গা জেলার বোয়ালমারী গ্রামের মোছা. আমিনা বেগম (৮৫) গত ১ ডিসেম্বর উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে বার্ধক্যের কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।

হাজেরা আজিজ
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ আব্দুল হামিদের মা হাজেরা আজিজ (৮৬) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা রাজধানীর মুগদায় নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ার চাখারে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।