শো ক
জাহেরা খাতুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আলোকচিত্রী সাংবাদিক হাবিবুর রহমানের মা জাহেরা খাতুন (৯০) গত সোমবার সন্ধ্যায় বার্ধক্যের কারণে নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল সকাল ১০টার দিকে সেনবাগ উপজেলার নলুয়া গ্রামের নিজ বাড়ির দরজায় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নোয়াখালী অফিস।
কাজী সাঈদ উদ্দীন
খাগড়াছড়ি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী সাঈদ উদ্দীন (৪৬) গত ১৫ ডিসেম্বর হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি ব্রিটিশ কাউন্সিলের সার্টিফাইড টিচার এবং আমেরিকান সেন্টারের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, দুই সন্তান ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে। শুক্রবার বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরে তাঁর শেখেরটেকের বাসভবনে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আকরাম হোসেন
এম এ কাদের কবীর অ্যান্ড কোং-এর পার্টনার মো. আকরাম হোসেন এফসিএ ১৫ ডিসেম্বর রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০ ডিসেম্বর শুক্রবার বাদ আসর বাড়ি ৭, রোড ৯/এ, সেক্টর ৫, উত্তরা, ঢাকায় তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
মো. আলতাফ হোসেন
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রকৌশলী মো. আলতাফ হোসেন (৬৪) গতকাল মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার জোহরের নামাজের পর মিরপুর ১০ নম্বরের বায়তুল মামুর মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।