শো ক
মো. আবদুর রহিম
ওষুধ কোম্পানি ফার্মাদেশের সাবেক কর্মকর্তা মো. আবদুর রহিম (৭০) গতকাল বুধবার সকালে রাজধানীর ওয়ারীতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। কাল শুক্রবার বাদ আসর মরহুমের বাসভবনে কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
সালেমা খাতুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিনের মা সালেমা খাতুন (৯৫) গত মঙ্গলবার বিকেল চারটায় সাতক্ষীরায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে ও চার মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
মনিময় শর্মা
শ্রী ভোলানন্দ গিরি আশ্রমের ট্রাস্টি মনিময় শর্মা (৬০) গত শুক্রবার সকালে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আগামী ২৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর গ্রামে তাঁর শ্রাদ্ধ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।