শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সোহরাবউদ্দিন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আওয়ামী লীগ নেতা মো. সোহরাবউদ্দিন (৬৫) গত বুধবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।

সৈয়দা আয়েশা বেগম
মেরিডিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তফা কামাল পাশার মা সৈয়দা আয়েশা বেগম (৮৩) গত বুধবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওয়াসেকপুরে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।