শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কে বদরুল হক
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ কে বদরুল হক (৭৩) গতকাল রোববার ভোর চারটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন। তিনি দুই ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজা আজ সোমবার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

শামসুন্নাহার খান
অভিনেতা শহীদুজ্জামান সেলিমের মা শামসুন্নাহার খান (৭৮) আর নেই। গত শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শামসুন্নাহার খান দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।

এ কে এম রফিকুর রহমান
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি এ কে এম রফিকুর রহমান (৩৬) গতকাল রোববার সকালে তাঁর পৌর সদর দত্তপাড়া গ্রামের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্ল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।