শো ক
মোহাম্মদ ইসমাইল
বঙ্গভবনে রাষ্ট্রপতির সচিবালয়ের সাবেক কর্মী মোহাম্মদ ইসমাইল (৮৫) গত মঙ্গলবার ঢাকার মাতুয়াইলে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। মোহাম্মদ ইসমাইলকে মাতুয়াইল কবরস্থানে দাফন করা হয়েছে।
বিজ্ঞপ্তি।
রফিক উদ্দীন
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এ কে এম রফিক উদ্দীন (৬৩) গত শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি
হাবিবুর রহমান
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব হাবিবুর রহমান (৭৪) গত শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কাল সোমবার বাদ মাগরিব তাঁর গুলশানের বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি
শেখ সাদেক আহমেদ
জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য ও উত্তরা ব্যাংক লিমিটেডের জিএম জনসংযোগ শেখ সাদেক আহমেদ (৫৬) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গত শুক্রবার আজিমপুরের ছাপরা মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি