শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী জাহেদা খাতুন
কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী জাহেদা খাতুন (৮২) রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।
ওহীদুন্নবী মজুমদার
ফেনীর ফুলগাজী উপজেলার আলহাজ ওহীদুন্নবী মজুমদার (৯৫) গতকাল সোমবার ভোর সাড়ে চারটায় ফেনী শহরে তাঁর নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে ফুলগাজীর জামমুড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।