শো ক
প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনের বড় ভাই রফিক উদ্দিন (৪৭) গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। আজ সকালে নতুন পল্লানপাড়া তিন রাস্তার মাথা মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। টেকনাফ প্রতিনিধি।
প্রথম আলোর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মুন্সী মিসবাহ উদ্দিনের বাবা মো. মইনুদ্দিন আহমদ (৫৫) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে কুলাউড়ার শরীফপুর গ্রামের বাড়িতে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সিলেট প্রতিনিধি।
চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর মহল্লার অবসরপ্রাপ্ত কানুনগো আব্দুর রহমান (৮৫) গত সোমবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁর মরদেহ খালঘাট কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।
মুজিবুর রহমান চৌধুরী
জনশক্তি বিভাগের সাবেক মহাপরিচালক মুজিবুর রহমান চৌধুরী (৭৯) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁকে সিলেটের কুমারপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কাল বৃহস্পতিবার বাদ মাগরিব তাঁর নিজ বাসভবনে দোয়া মাহফিল হবে। বিজ্ঞপ্তি ।