শো ক
জায়েদা বানু
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া গ্রামের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য সাবেক হুইপ এম এ করিম আব্বাসীর মা জায়েদা বানু (১০০) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। নেত্রকোনা প্রতিনিধিন।
আবদুল আওয়াল
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল আওয়াল (৫৮) গত মঙ্গলবার সরকারি বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার সকালে সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউট মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর মোহাম্মদপুর লায়নস ক্লাব-সংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।
মোস্তফা কামাল
হাজারীবাগের সমাজসেবক ও ব্যবসায়ী মো. মোস্তফা কামাল (৪৩) গত শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। হাজারীবাগ পার্ক মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।