শো ক
কেরামত আলী ভূঁইয়া
সাবেক পুলিশ কর্মকর্তা কেরামত আলী ভূঁইয়া (৯২) গতকাল বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাল শনিবার বাদ আসর ধানমন্ডির বাসভবনে কুলখানি হবে। বিজ্ঞপ্তি।
কে এম ফজলুল কাদের
নেত্রকোনা জেলা গণফোরামের সভাপতি কে এম ফজলুল কাদের গত বুধবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
আবদুর রহমান
বিআরডিবির সাবেক মহাপরিচালক ও মুক্তিযোদ্ধা আবদুর রহমান (৭৮) গতকাল বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পৌরশহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।