শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু লেইছ মুবিন চৌধুরী
হবিগঞ্জ-৩ আসন থেকে চারবার নির্বাচিত সাংসদ আবু লেইছ মো. মুবিন চৌধুরী (৭২) গতকাল শুক্রবার সকালে শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। জুমার নামাজের পর জানাজা শেষে তাঁর মরদেহ শায়েস্তানগর পৌর কবরস্থানে দাফন করা হয়। হবিগঞ্জ প্রতিনিধি।
হায়দার আলী সরদার
সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সহকারী সচিব মো. হায়দার আলী সরদার গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল তাঁর মরদেহ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক।