শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া বেগম
ব্যবসায়ী উদ্যোক্তা রোকেয়া বেগম (৬৪) গতকাল শনিবার ভোরে রাজধানীর একটি বেসকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সকালে গুলশানে প্রধান কার্যালয়ে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে নারায়ণগঞ্জে দ্বিতীয় এবং মুন্সিগঞ্জের নিজ গ্রামে তৃতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

গোলাম মোস্তফা ভূঁইয়া
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা ভূঁইয়া (৬৭) গত শুক্রবার রাতে ঢাকার শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বিকেলে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।