শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুন নাহার
দৈনিক ইনকিলাব-এর নোয়াখালীর সেনবাগ উপজেলা সংবাদদাতা কাজী ফখরুল ইসলামের মা নুরুন নাহার (৬৫) গতকাল রোববার বেলা দেড়টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর লাশ উপজেলার ডমরুয়া ইউনিয়নের মতইন গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নোয়াখালী অফিস।

ময়েন উদ্দিন সিকদার
পুলিশের অতিরিক্ত ডিআইজি দিদার আহমেঞ্চদের বাবা ময়েন উদ্দিন সিকদার (৯৭) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বাদ আসর গোপালগঞ্জ কোর্ট মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধি

মো. আবদুল জলিল
রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মো. আবদুল জলিল (৫৮) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।

ননী গোপাল দত্ত
স্বেচ্ছাসেবক লীগের নেতা প্রবল কুমার দত্তের বাবা ননী গোপাল দত্ত (৭৪) গত শনিবার রাতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।