শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডা. মো. আনসার আলী
ঢাকার দোলাইর পাড় স্কুলের প্রতিষ্ঠাতা, আবুহাজী জামে মসজিদের জ্যেষ্ঠ মোতোয়াল্লী ও সমাজসেবক ডা. মো. আনসার আলী (৯২) গত সোমবার বেলা ১২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও পাঁচ ছেলে, তিন মেয়ে এবং অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।

আবুল কালাম চৌধুরী
ঢাকার রাউজান সমিতির সভাপতি আবুল কালাম চৌধুরী (৬৮) গত সোমবার রাত দেড়টায় স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রাম জেলার রাউজান থানার লেলেঙ্গারা মনাগাজি গ্রামে পারিবারিক কবরস্থানে আজ বুধবার তাঁর মরদেহ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।

নাসির উদ্দিন
ব্যবসায়ী নাসির উদ্দিনের কুলখানি আজ বুধবার চট্টগ্রামের নাসিরাবাদে নিজ বাসভবনে বাদ আসর অনুষ্ঠিত হবে। এতে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রামের নেসেন্ট শিপিং লাইনসের স্বত্বাধিকারী নাসির উদ্দিন গত রোববার বিকেলে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।

জাহেদা হাফিজ উদ্দিন
সাবেক শিল্পমন্ত্রী, শিল্প উপদেষ্টা, ইপিআইডিসির প্রথম চেয়ারম্যান, রাষ্ট্রদূত ও পুলিশের আইজি মরহুম এ কে এম হাফিজ উদ্দিনের স্ত্রী জাহেদা হাফিজ উদ্দিনের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ১ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।