শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফয়েজ আহমেদ রিপন
সিলভারডেল প্রিপারেটরি স্কুলের ব্যবস্থাপনা পরিষদের অভিভাবক প্রতিনিধি ফয়েজ আহমেদ রিপন গতকাল বুধবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে স্কুলের ব্যবস্থাপনা পরিষদের কর্মকর্তা ও সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।

কাজী আবদুল হালিম
কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের নোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আবদুল হালিম (৭২) গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।