শো ক
মাসুক আহমেদ
প্রথম আলোর জকিগঞ্জ থানার এজেন্ট মাসুক আহমেদ (৫০) গত শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে প্রথম আলোর সঙ্গে ব্যবসা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে প্রথম আলো পরিবার শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।
এ জেড এম ফিরোজ
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এ জেড এম ফিরোজ (৬৩) গতকাল রোববার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পুত্রবধূসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। যশোর অফিস
তোফায়েল আহমেদ
নোয়াখালীর সমাজসেবক তোফায়েল আহমেদ (১০৮) ১১ অক্টোবর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। দত্তেরহাট গ্রীন হাউসের সামনে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আবদুল আজীজ
পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের নিবাসী আবদুল আজীজ (৩৭) গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা-বাবা, ভাইবোনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আগামী শুক্রবার পুরান ঢাকার ঘাট সাহেবের মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।