শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী গাউছিয়া দরবার শরিফের পীর মো. হাবিবুর রহমান গতকাল বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর মেহারী খেলার মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাবিবুর রহমান দৈনিক কালের কণ্ঠের অতিরিক্ত বার্তা সম্পাদক মো. গাউসউর রহমান বাবা।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।