শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ এস এম এ অদুদ
কৃষি উন্নয়ন করপোরেশনের সাবেক অর্থ উপদেষ্টা এ এস এম এ অদুদ (৭২) ১ জানুয়ারি রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ষোলআনী গ্রামে। তিনি স্ত্রী, এক পুত্র, চার কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পূর্ব শেওড়াপাড়ার চাঁদতারা জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে ২ জানুয়ারি তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
মো. জহুরুল হক
মুক্তিযোদ্ধা ও গোপালগঞ্জের প্রথম মহকুমা প্রশাসক মো. জহুরুল হকের চেহলাম কাল ৫ জানুয়ারি। এ উপলক্ষে গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের চর ভূঁইয়া বাড়িসংলগ্ন জামে মসজিদে বাদ আসর মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।