শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার হোসেন
ফেনীর সাবেক সিভিল সার্জন আনোয়ার হোসেন (৮০) গত শুক্রবার বিকেলে শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে ছাগলনাইয়ার বল্লভপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী।
আবুল কাশেম
মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৫৮) গতকাল শনিবার মধ্যরাতে আশুগঞ্জের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনি)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
আবদুল মোত্তালিব খান
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বাবা আবদুল মোত্তালিব খান গতকাল শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিজ্ঞপ্তি।