শো ক
আবদুছ ছাত্তার
গফরগাঁও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আমার দেশ-এর গফরগাঁও প্রতিনিধি মো. রুকুন উদ্দিনের বাবা মো. আবদুছ ছাত্তার (৯৭) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, তিন মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
মনজুর-উর-রহমান
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর-উর-রহমান রাসকিন (৬৩) ৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। শুক্রবার বাদ মাগরিব মরহুমের গ্রিন রোডের বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
নাসির উদ্দিন
নারায়ণগঞ্জের ধামগড় ইউনিয়নের মদনপুর রহমানীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং কুড়িপাড়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন (৬৫) ২ জানুয়ারি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
লুৎফর রহমান
দৈনিক সমকাল-এর জ্যেষ্ঠ সহসম্পাদক খায়রুল আলমের বাবা লুৎফর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৭ জানুয়ারি। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি নান্দাইলের রসুলপুরে এবং ঢাকার রামপুরায় তাঁর ছেলের বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।