শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহাম্মদ আলী
নরসিংদীর আহাম্মদ আলী (৯৫) আর নেই। গতকাল মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি মো. মনিরুজ্জামানের দাদা। তিনি তিন ছেলে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। নরসিংদী প্রতিনিধি।

এ কে এম শাহজাহান
ডায়াবেটিক সমিতির পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) এ কে এম শাহজাহান (৮৪) গতকাল মঙ্গলবার সকাল নয়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁকে মিরপুরের কালসী কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার বাদ আসর মরহুমের মোহাম্মদপুরের বাসায় কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

মুখলেছুর রহমান
ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান (৬৫) গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।
চৌধুরী মোহাম্মদ কামাল উদ্দীন
চট্টগ্রামের লালখান বাজার হাই লেভেল রোডের বাসিন্দা চৌধুরী মোহাম্মদ কামাল উদ্দীনের কুলখানি আজ ৮ জানুয়ারি। এ উপলক্ষে আজ তাঁর বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সবাইকে এতে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। চৌধুরী মোহাম্মদ কামাল উদ্দীন গত ৫ জানুয়ারি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।