শো ক
গীতি আরা খান
সাবেক প্রধানমন্ত্রী মরহুম আতাউর রহমান খানের বড় মেয়ে ও সাবেক প্রধান প্রকৌশলী (পিডব্লিউডি) মরহুম মোজাফফর হোসেন খানের স্ত্রী গীতি আরা খান (৭৩) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।
সৈয়দ মোজাফফর আলী
মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার সৈয়দ মোজাফফর আলী (৬৮) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন। গত সোমবার বিকেলে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। নড়াইল প্রতিনিধি।
মজিবল হক
নোয়াখালীর সেনবাগের কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবল হক (৭০) গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। বিকেলে বিদ্যালয়সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমানের ভগ্নিপতি। নোয়াখালী অফিস।
আমিনুর রহমান
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সদস্য আমিনুর রহমান (৭৫) গত রোববার হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
মকবুল হোসেন
বাঘার শাহদৌলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৬১) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার বিকেলে শাহদৌলা ডিগ্রি কলেজের মাঠে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। রাজশাহী অফিস।
রফিকুল বারী চৌধুরী
সুনামগঞ্জের সমাজকর্মী রাবেয়া বারী চৌধুরী গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সুনামগঞ্জ মহিলা সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।
হাজি আব্দুর রউফ
রাজধানীর পূর্ব রাজাবাজার জামে মসজিদ ও দারুল কোরআন মাদ্রাসা কমিটির সভাপতি মো. আব্দুর রউফের কুলখানি আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ বাদ আসর ওই মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আব্দুর রউফ গত ৩ জানুয়ারি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিজ্ঞপ্তি।