শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী ফয়জুল মহী
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবারকল্যাণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা কাজী ফয়জুল মহী বুধবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ফেনী জেলার পশ্চিম ছিলনিয়ার (গোবিন্দপুর) সম্ভ্রান্ত কাজিবাড়ির মরহুম আবদুল গফুরের চতুর্থ সন্তান। বর্ধিত পল্লবীর আফতাবউদ্দীন মাদ্রাসা মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

রাবেয়া বারী চৌধুরী
সুনামগঞ্জের সমাজকর্মী রাবেয়া বারী চৌধুরী গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সুনামগঞ্জ মহিলা সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।

আলী আজম খান
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস খানের বাবা আলী আজম খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১০ জানুয়ারি। তিনি গত বছরের এই দিনে বরিশালের উজিরপুর উপজেলার নরসিংহা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ বাদ জুমা এলাকার বিভিন্ন মসজিদে তাঁর স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মোহাম্মদ আলম
দৈনিক ইত্তেফাক-এর একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ ফটোসাংবাদিক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ জুমা তাঁর বাসভবনে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মাজহারুল হক ভূঁঞা
সাবেক সরকারি কর্মকর্তা আলহাজ মাজহারুল হক ভূঁঞার প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ মাগরিব মরহুমের তাঁর বাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মানিক চৌধুরী
ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিত্ব কমান্ড্যান্ট মানিক চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ১০ জানুয়ারি। এ উপলক্ষে পারিবারিকভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি।