শো ক
ইফতেখারুল আলম
মীর ইফতেখারুল আলম (তাজু) (৬০) গত বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়া গ্রামে নিজ বাসভবনে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন। গতকাল সকাল ১১টায় নিজপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মীর ইফতেখারুল আলম মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর হামিদুল এহচানের ছোট ভাই। তাঁর মৃত্যুতে সাংসদ আসাদুজ্জামান নূর ও সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা গভীর শোক প্রকাশ করেছেন। নীলফামারী প্রতিনিধি।
মাহাবুবুল হাসান
দৈনিক ইত্তেফাক-এর সাবেক বিভাগীয় সম্পাদক মাহাবুবুল হাসান নীরু (৪৯) গত ৮ জানুয়ারি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রংপুরের পীরগাছা থানার অনন্তরাম গ্রামে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। মাহাবুবুল হাসান কর্মজীবনে সাপ্তাহিক রোববাব-এর নির্বাহী সম্পাদক, পাক্ষিক ক্রীড়ালোক-এর সম্পাদক ও প্রকাশক এবং কানাডা থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা মেইল-এর সম্পাদকীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া লিখেছেন ৩৭টি বই। বিজ্ঞপ্তি।