শো ক
কে এম ইসরাইল
মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কে এম ইসরাইল (৭৯) গত শনিবার রাতে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মরহুমের এক ছেলে সাংবাদিক কাজী মোতাহার হোসেন বুলবুল। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়ার স্থায়ী বাসিন্দা। গতকাল বাদ মাগরিব রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেকে জানাজা শেষে তাঁর মরদেহ বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
রহিমন নেসা
এনটিভি ও দৈনিক সকালের খবর-এর রাজশাহী ব্যুরোর প্রধান, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি শ ম সাজুর মা রহিমন নেসা (৮০) গতকাল রোববার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে যান। বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে রাজশাহী টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।
ফরহাদ জামান
প্রকৌশলী ফরহাদ জামানের কুলখানি কাল ১৪ জানুয়ারি। এ উপলক্ষে কাল মঙ্গলবার বিকেল সোয়া চারটায় রাজধানীর নিজ বাসভবনে (বাসা-২৭বি, রোড-১৮, ব্লক-বি, বনানী) কুলখানির অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সব আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। ফরহাদ জামান প্রয়াত শিক্ষাবিদ মো. শামসুজ্জামান চৌধুরী ও সাবেক সাংসদ মিনা জামানের ছেলে। বিজ্ঞপ্তি।