শো ক
এ কিউ এম রফিকুর রহমান
পেট্রোবাংলার (বাপেক্স) সাবেক মহাব্যবস্থাপক এ কিউ এম রফিকুর রহমান (৬৯) ১৪ অক্টোবর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি থাইরয়েড ও ব্লাড ক্যানসারে ভুগছিলেন। তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, এক ভাই, দুই ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি ছিলেন পাবনার পৈলানপুরের আইনজীবী মরহুম শেখ পলান উদ্দিনের বড় ছেলে। বিজ্ঞপ্তি।
নজরুল ইসলাম
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের বাসিন্দা আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম (৭২) গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। তিনি বেশ কিছু দিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। গতকাল বাদ আসর সান্দিড়া ফুটবল মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি