শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূর মোহাম্মদ আকন
সাবেক অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আকন গত বুধবার ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছেলে, তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কাল শনিবার বাদ জোহর তেজগাঁও নাখালপাড়া জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তিনি বিআরটিএর চেয়ারম্যান, ডাক বিভাগের মহাপরিচালক ও ইসলামী ব্যাংকের বিকল্প পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

সৈয়দ আবু বিন মোর্শেদ
বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর জোনের সাবেক পরিচালক (গার্ড) সৈয়দ আবু বিন মোর্শেদ (৭৮) গত মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বাদ আসর নীলফামারীর ডোমার উপজেলায় তাঁর নিজ গ্রামের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

খালেদা সালাউদ্দিন
অর্থনীতিবিদ ও সমাজসেবিকা খালেদা সালাউদ্দিন গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ অর্থনৈতিক সমিতির জীবন সদস্য ও সহসভাপতি এবং কয়েকবার কার্যনির্বাহক কমিটির নির্বাচিত সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।