শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিদিব চৌধুরী
চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষানুরাগী ত্রিদিব চৌধুরী (৬৩) গত বৃহস্পতিবার নগরের একটি হাসপাতালে পর-লোকগমন করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বলুয়ার দিঘীরপাড় শ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে তাঁর মরদেহ নগরের এনায়েতবাজারের বাসভবনে রাখা হলে সেখানে বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। ত্রিদিব চৌধুরী উদীচী শিল্পীগোষ্ঠীর চট্টগ্রাম জেলা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।