শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুলতান-উজ-জামান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রথম চেয়ারম্যান সুলতান-উজ-জামান (৮৩) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনা বিভাগের কমিশনার, নৌপরিবহন, অভ্যন্তরীণ নৌযোগাযোগ ও বিমান মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।

রমন বিবি
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলীর মা রমন বিবি (৯০) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার বাদ জুমা শাহজাহানপুরের শহীদবাগ জামে মসজিদে জানাজা শেষে শাহজাহানপুরের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আগামীকাল মঙ্গলবার শহীদবাগ জামে মসজিদে বাদ আসর রমন বিবির আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।