শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়হান ওমার
সত্তরের দশকের কবি ও বাংলা একাডেমির আজীবন সদস্য রায়হান ওমার (৬২) ১৬ জানুয়ারি ইন্তেকাল করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রোমানিয়ায় বসবাস করতেন। তিনি মা, স্ত্রী, মেয়ে ও ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহর পৌত্র। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে চিরদিনের লুকোচুরি, কালো রঙের কবিতা, মুখোশ উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তি।

মুজতাহেদ উদ্দিন আহমেদ
বেঙ্গল ডেভেলপমেন্ট করপোরেশনের (বিডিসি) সাবেক পরিচালক মুজতাহেদ উদ্দিন আহমেদের স্মরণসভা কাল বুধবার অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশানের আজাদ মসজিদে বাদ আসর অনুষ্ঠেয় দোয়া মাহফিলে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। ১৭ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।