শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিরণ সাহা
যশোরের সাংবাদিক কিরণ সাহা (৬০) গত শনিবার রাতে পরলোকগমন করেছেন। কর্মস্থলে কর্মরত অবস্থায় তিনি হূদেরাগে আক্রান্ত হন। সহকর্মী ও সাংবাদিকেরা গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। তিনি স্ত্রী, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বিকেলে নীলগঞ্জ মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। কিরণ সাহা যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব ও প্রেসক্লাবের সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। তিনি যুগান্তর পত্রিকার যশোর ব্যুরোপ্রধান ছিলেন। যশোর অফিস।