শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক হালিম হাওলাদার
পিরোজপুর আফতাব উদ্দিন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শহরের সিআই পাড়া সড়কের বাসিন্দা অধ্যাপক আবদুল হালিম হাওলাদার (৮৩) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর বাবা। পিরোজপুর প্রতিনিধি
এ কে এম আবদুল ওয়াদুদ
প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমানের বড় ভাই বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) চট্টগ্রামের প্রকৌশলী এ কে এম আবদুল ওয়াদুদ রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার বিকেলে সেনবাগ উপজেলার কাদরা গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী।
ডি এ রশীদ
দৈনিক সংবাদের সাবেক প্রধান প্রতিবেদক ডি এ রশীদ (৭৮) হূদেরাগে আক্রান্ত হয়ে গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয়স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি যুগান্তর পত্রিকার সম্পাদকীয় বিভাগের প্রধান আসিফ রশীদের বাবা। বিজ্ঞপ্তি।
এ কে এম ফরিদউদ্দিন আহম্মেদ
মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ রাইফেলসের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এ কে এম ফরিদউদ্দিন আহম্মেদের নবম মৃত্যুবার্ষিকী আজ ২৮ জানুয়ারি। এ উপলক্ষে মরহুমের খিলগাঁও এলাকার বাসভবনে কোরআন তিলাওয়াত ও স্থানীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
এ কে এম রাশেদুল আলম
এ কে এম রাশেদুল আলম সামির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৮ জানুয়ারি। এ উপলক্ষে ঢাকার জুরাইন কবরস্থানে বাদ আসর এবং শ্যামলী কলেজগেট মসজিদে বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।