শো ক
শহীদ উদ্দিন মাহমুদ
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের চরপার্বতী গ্রামের মৌলভী আবদুল আউয়ালের বড় ছেলে এ এন এম শহীদ উদ্দিন মাহমুদ (৭৮) গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী মরহুমের জামাতা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ইফ্ফাত আরা মাহমুদ তাঁর কন্যা। তাঁর মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং রেলমন্ত্রী মুজিবুল হক শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
আশরাফুর রহমান
বাংলাদেশ বিমানের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আশরাফুর রহমান (৭২) গতকাল মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মিরপুর দারুস সালামের ফুরফুরা শরিফ জামে মসজিদে জানাজা শেষে তাঁকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তিনি ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এইসময় পত্রিকার সম্পাদক আরিফুর রহমানের শ্বশুর। তাঁর মৃত্যুতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্ম-সংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
আব্দুছ ছালাম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাজীবপুর আফতাব উদ্দিন উচ্চ-বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুছ ছালাম (৭০) সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়ে রেখে গেছেন। তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।