শো ক
নূর আহমেদ
ধারাভাষ্যকার, সাংবাদিক, সাবেক ফুটবলার ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আজীবন সদস্য নূর মোহাম্মদ (৭৮) গতকাল সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অবিভক্ত বাংলায় কলকাতা মোহামেডানের হয়ে পাইওনিয়ার লিগে খেলেছিলেন উত্তর চব্বিশ পরগনায় জন্ম নেওয়া নূর আহমেদ। ১৯৬৪ সালে সপরিবারে ঢাকায় আসার পর নিয়মিত ব্যাডমিন্টন খেলেছেন, ছিলেন ব্যাডমিন্টন কোচও। ক্রীড়া সংবাদিক হিসেবে লেখালেখি করেছেন দৈনিক আজাদ, ইত্তেফাক, দৈনিক বাংলা, ইনকিলাব, বাংলার বাণী পত্রিকায়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রীড়া লেখক সমিতি। ক্রীড়া প্রতিবেদক।
সালাউদ্দিন আহমেদ
চিকিৎসক সালাউদ্দিন আহমেদ গত সোমবার জাপানে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। কাল শুক্রবার তাঁর মরদেহ ঢাকায় পৌঁছাবে। বিজ্ঞপ্তি।
নাছিমা বেগম
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামের নাছিমা বেগম (৫০) গত মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সকালে গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নাছিমা প্রথম আলো বন্ধুসভার ফেনী জেলার সহসভাপতি আবু সুফিয়ানের মা। নিজস্ব প্রতিবেদক, ফেনী।
রেজিয়া বেগম
রাজধানীর হাজারীবাগের গণকটুলীর রেজিয়া বেগম (৯৫) গত মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গত মঙ্গলবার বাদ জোহর গণকটুলী ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
নন্দদুলাল শিকদার বংশী
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মাগুরা জেলা কমিটির নেতা মুক্তিযোদ্ধা নন্দদুলাল শিকদার বংশী (৭২) গতকাল বুধবার বিকেলে পরলোগমন করেছেন। তিনি স্ত্রী, ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মাগুরা শহরের সাতদোহা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।