শো ক
সরোয়ারজান মিয়া
সাবেক সাংসদ, ফরিদপুর জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ সরোয়ারজান মিয়া (৯৫) গতকাল বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনবার জানাজা শেষে ফরিদপুর শহরের আলীপুর গোরস্থানে তাঁকে দাফন করা হয়। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ শোক প্রকাশ করেছেন। ফরিদপুর অফিস
আবদুল গফুর
নোয়াখালীর আবদুল গফুর (৭৬) গত বুধবার রাত একটার দিকে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেনবাগ উপজেলার উত্তর শাহাপুর গ্রামের গনেশাবাড়ি জামে মসজিদের সামনে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আবদুল গফুর প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমানের চাচা।
নোয়াখালী অফিস
জ্যোস্না রানী চৌধুরী
হবিগঞ্জের জ্যোস্না রানী চৌধুরী (৮২) গত বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গত বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌর মহাশ্মশান ঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। জ্যোস্না রানী চৌধুরী হবিগঞ্জের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরীর মা। বিজ্ঞপ্তি।
কু ল খা নি
সিরাজুল ইসলাম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) ভেটেরিনারি মেডিসিনের সাবেক অধ্যাপক ড. খন্দকার সিরাজুল ইসলামের কুলখানি আজ শুক্রবার বাদ আসর (বিকেল সাড়ে চারটা) মরহুমের ৬৯/বি, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩, বাসায় অনুষ্ঠিত হবে। সিরাজুল ইসলাম (৭০) গত ২৬ জানুয়ারি রোববার সকাল ১০টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।
সেতারা বেগম
রাজধানীর লেকসার্কাস কলাবাগানের বাসিন্দা সেতারা বেগমের (৮০) কুলখানি আজ শুক্রবার বাদ আসর তাঁর বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে তাঁর সব শুভাকাঙ্ক্ষীকে অংশ নিতে অনুরোধ করা হয়েছে। গত মঙ্গলবার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিজ্ঞপ্তি।
মৃ ত্যু বা র্ষি কী
অধ্যাপক নুরুল ইসলাম
ভাষাসৈনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. নুরুল ইসলামের নবম মৃত্যুবার্ষিকী আজ ৩১ জানুয়ারি। এ উপলক্ষে আজ মরহুমের রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতীহাটের পৈতৃক বাসভবনে কোরআনখানি, কবর জিয়ারত ও বাদ জুম্মা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আওলিয়া বেগম
ভোলার সমাজসেবক সিরাজুল হক চৌধুরীর স্ত্রী আওলিয়া বেগমের (রতন বিবি) চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৩১ জানুয়ারি। এ উপলক্ষে আজ বাদ আসর ভোলার বকুলতলা মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।