শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইফুদ্দিন আহমদ
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব লিংকনের বাবা সাইফুদ্দিন আহমেদ (৯৯) গতকাল শুক্রবার ভোরে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
শেখ আম্বিয়া ইসলাম
শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক শেখ নুরুল ইসলামের স্ত্রী শেখ আম্বিয়া ইসলাম (৭২) গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
সাফিনা বেগম ডলি
সাফিনা বেগম ডলি (৫৮) গত বৃহস্পতিবার রাতে ভারতের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ দেশে আসার পর আজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।
আফসানা পারভিন
মতিঝিল আইডিয়াল স্কুলের ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থী আফসানা পারভিন (১৬) গতকাল শুক্রবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ জুমা রাজধানীর মুগদাপাড়ায় স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
এ বি সিদ্দিক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের নেতা এ বি সিদ্দিক গতকাল শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ সকাল ১০টায় সৈয়দাবাদ আদর্শ কলেজের মাঠে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।