শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব আলী মুন্সী
কুমিল্লার দাউদকান্দি উপজেলার চাঁদগাও গ্রামের সমাজসেবক আরব আলী মুন্সী (৯৭) গত শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গত শনিবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

আছিয়া আহমেদ
রত্নগর্ভা মা পুরস্কার বিজয়ী আছিয়া আহমেদ (৯০) গতকাল রোববার ঈশ্বরদীর বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আছিয়া আহমেদ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা খলিলুর রহমানের মা। আজ সোমবার সকাল ১০টায় জানাজা শেষে তাঁর মরদেহ বরগুনার শহীদ গণকবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।

মৃ ত্যু বা র্ষি কী
এম এ হাদী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমাজসেবক এম এ হাদীর পঞ্চম মৃৃত্যুবার্ষিকী আজ ৩ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এম এ হাদী লিজেন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুল হাইয়ের বাবা। বিজ্ঞপ্তি।

বেগম রহিমা ইসলাম
বিশিষ্ট শিল্পপতি, সাবেক সাংসদ শিল্পমন্ত্রী মরহুম শামসুল ইসলাম খানের স্ত্রী বেগম রহিমা ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পরিবারের সদস্যরা সবার কাছে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।