শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুল হাকিম
বিজেএমসি ও ইসলাম গ্রুপের সাবেক পরিচালক আব্দুল হাকিম (৭৯) গত রোববার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা আজ মঙ্গলবার বাদ আসর উত্তরা ৩ নম্বর সেক্টরের তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। কাল বুধবার সকালে পিরোজপুর মঠবাড়িয়া থানার আমরাগাছিয়া গ্রামের বাড়িতে জানাজার পর পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।
মন্টু রঞ্জন দাস
বাংলাদেশ টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি, শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা মন্টু রঞ্জন দাস ওরফে গোপী (৬০) গত রোববার শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরে গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌর এলাকার কমলাপুর মহল্লার পারিবারিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।
ফরিদপুর অফিস

মৃ ত্যু বা র্ষি কী
ড. এ আর মল্লিক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. এ আর মল্লিকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর নিজ গ্রাম ধামরাইয়ের রাজাপুর আর কে বি মল্লিক স্কুল, কলেজ ও গ্রন্থাগার প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
ড. এ আর মল্লিক বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষাসচিব, ভারতে (একই সঙ্গে নেপাল ও ভুটানে) নিযুক্ত বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত এবং দেশের প্রথম টেকনোক্র্যাট অর্থমন্ত্রী ছিলেন। তাঁর প্রকাশনার মধ্যে আমার জীবন কথা ও বাংলাদেশের মুক্তিসংগ্রাম উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তি।
মিজানুর রহমান
জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. মিজানুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মরহুমের নিজ এলাকায় পবিত্র কোরআনখানি এবং আগামী শুক্রবার ময়মনসিংহের গোহাইলকান্দিতে মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মনোয়ারা ইসলাম
মনোয়ারা ইসলামের দশম মৃত্যুবার্ষিকী আজ ৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মরহুমের জন্য দোয়া করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।