শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ার হোসেন
সাবেক যুগ্ম সচিব মো. আনোয়ার হোসেন (৮০) গতকাল বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামীকাল শনিবার বাদ আসর ঢাকায় তাঁর নিজস্ব ফ্ল্যাট এ/৩ ট্রাম টাওয়ার, ইস্কাটন গার্ডেনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

আবদুল মালেক
সাবেক বিচারপতি ও ঢাকায় দিনাজপুর জেলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মালেক গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দিনাজপুরে নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বাদ আসর ধানমন্ডির ৭ নম্বর রোড মসজিদে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।

কু ল খা নি
এহসানুল কবীর
বগুড়া জেলার নিবাসী ও ইউসিবিএল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট এ বি এম এহসানুল কবীর গত ৩ ফেব্রুয়ারি সোমবার সড়ক দুর্ঘটনায় মারা যান। এ উপলক্ষে মরহুমের বগুড়ার মালতিনগরে নিজ বাসভবনে আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

চে হ লা ম
মোহাম্মদ আব্দুল মান্নান
বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানের চেহলাম আজ শুক্রবার বাদ জুমা তাঁর নিজ গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ থানার কদমরসুল গ্রামে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও উপস্থিতি কামনা করা হয়েছে। আব্দুল মান্নান গত ২৮ ডিসেম্বর ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।

মৃ ত্যু বা র্ষি কী
খায়রুল কবির
সাংবাদিক ও ব্যাংকার খায়রুল কবিরের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৭ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ঘোড়াশালে তাঁর পৈতৃক বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। খায়রুল কবির কর্মজীবনে দৈনিক সংবাদ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার প্রথম ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন ব্যাংক অব পাকিস্তানের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, পাকিস্তান শিল্প ব্যাংকের পরিচালক, জনতা ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।