শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুস সাত্তার বিশ্বাস
মানিকগঞ্জ জেলার সদর থানার কৃঞ্চপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সমাজসেবক আব্দুস সাত্তার বিশ্বাস (৯২) গত ৫ ফেব্রুয়ারি রাতে তাঁর গ্রামের বাড়ি কৃষ্ণপুরের বিশ্বাসবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছয় সন্তান, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুস সাত্তার বিশ্বাস প্রথম আলোর প্রয়াত মফস্বল সম্পাদক ও সাহিত্যিক লতিফ সিদ্দিকী এবং মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নূর সিদ্দিকীর বাবা। আগামী ৭ মার্চ তাঁর চেহলাম অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক, সাভার।

মেহেরুন্নেসা
নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিমনগর গ্রামের মহীয়সী নারী মেহেরুন্নেসা (৭৭) গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। প্রত্যন্ত অঞ্চলের সামাজিক উন্নয়ন, নারী নেতৃত্ব, স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় স্বর্ণপদকসহ রাষ্ট্রীয় পদক লাভ করেন। নরসিংদী প্রতিনিধি।

মেজবাহ উদ্দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন ওরফে কানু মিয়া (৬৫) গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নোয়াখালী অফিস।

মৃ ত্যু বা র্ষি কী
খালেদা আখতার বানু
লেখক, গবেষক ও মুক্তিযুদ্ধের সংগঠক খালেদা আখতার বানুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। খালেদা আখতার বানু সাবেক সাংসদ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল মান্নানের স্ত্রী। বিজ্ঞপ্তি।

বদিউল আলম
প্রবীণ রাজনীতিবিদ ও বরেণ্য আইনজীবী মুক্তিযোদ্ধা বদিউল আলমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত শরীফুন্নেসা নজির উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে আজ দোয়া মাহফিল, মোনাজাত এবং তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

এম এ খালেক
সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ খালেকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁ মসজিদ ও এতিমখানায় কোরআন খতমসহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনার জন্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও তাঁর ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।