শো ক
আমির মোহাম্মদ ফকির
কাপাসিয়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা আমির মোহাম্মদ ফকির ওরফে খোকন গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উত্তরা কার্ডিক কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
মোশারফ হোসেন মঞ্জু
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ৫-এর সাবেক কমিশনার মোশারফ হোসেন মঞ্জু গত রোববার রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
সালাহউদ্দিন আহমেদ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ খান (বকুল) (৯২) গত শনিবার রাতে ইমামপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত রোববার জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি